এটিভি বিয়ানীবাজার নিউজ২৪,
গত ০৩ অক্টোবর ২০২৫ তারিখ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ গান্দাইল বিওপির একটি টহলদল সীমান্ত হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গান্দাইল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০১ (এক) টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী
পরিচালক (অধিনায়ক)
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)