অদ্য ০৭ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ২১৪৫ ঘটিকায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ মোকামটিলা বিওপির একটি টহলদল সীমান্ত হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুড়ি উপজেলার বড়ইবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০৫ (পাঁচ) বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য আনুমানিক ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী
পরিচালক (অধিনায়ক)
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)