বিয়ানীবাজার মালিগ্রাম সড়ক সংস্কারে ইট ও বালু প্রদান করলেন মাওলানা ফখরুল ইসলাম
বিয়ানীবাজার এটিভি নিউজ ২৪ । প্রকাশকালঃ অক্টোবর ৯, ২০২৫
উন্নয়নের গালগল্প নয়, সহানুভুতি ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্ঠান্ত স্থাপন করে এরই মধ্যে সাধারণ মানুষের মন জয় করেছেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। সিলেট ৬ আসে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত এমপি প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের উদ্যোগে পল্লী এলাকায় চলাচলের রাস্তার দুর্ভোগ নিরসন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করায় সব মহলে প্রশংসিত হচ্ছেন। সংশ্লিষ্ট এলাকাবাসীও খেজুর গাছ প্রতীকের এমপি প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের নেতৃত্ব ও গুণাবলীর প্রতি আকৃষ্ট হয়ে দিচ্ছেন সমর্থন।
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া মালিগ্রাম এলাকার সড়কের সংস্কার কাজের জন্য কয়েক ট্রাক ইট ও বালু প্রদান করেন জমিয়তে প্রার্থী মাওলানা
ফখরুল ইসলাম। সম্প্রতি মালিগ্রাম এলাকায় গণসংযোগে গিয়ে সড়কের বেহাল অবস্থা প্রত্যক্ষ করেন তিনি। এলাকাবাসীও সড়ক চলাচল উপযোগী করার জন্য তার কাছে দাবি জানিয়েছিলেন। এলাকাবাসী জানান, স্বাধীনতার পরবর্তী সময়ে এ সড়ক উন্নয়নে সরকারি বরাদ্ধ দেয়া হয়নি, বর্ষা মৌসুমে স্কুলে যেতে শিক্ষার্থীদের পড়তে হয় দুর্ভোগে।
সড়কের দুর্ভোগ নিরসনে এমপি প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের মানবিক উদ্যোগের প্রশংসা করে এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, সড়কটি সংস্কারের জন্য মাওলানা ফখরুল ইসলাম প্রয়োজনীয় আরো ইট ও বালু প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সিলেট ০৬ আসনের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বিয়ানীবাজার উপজেলার বহু সড়ক চলাচল উপযোগী করতে সংস্কার ও মেরামত করার মাধ্যমে এলাকার মনের মধ্যে স্থান করে নিয়েছেন।