বিয়ানীবাজারের কৃতি সন্তান প্রফেসর কবিরের সহধর্মিণী প্রফেসর তাহমিনা মদনমোহন সর. কলেজের নতুন অধ্যক্ষ
বিয়ানীবাজার এটিভি নিউজ ২৪। প্রকাশকালঃ অক্টোবর/ ০৩/২০২৫
সরকারি মদনমোহন কলেজ, সিলেট-এ নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব, বিয়ানীবাজারের কৃতি সন্তান প্রফেসর কবির আহমদের সহধর্মিণী প্রফেসর তাহমিনা আক্তার। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
প্রফেসর তাহমিনা আক্তার এর আগে মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ শিক্ষকতা জীবনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সিলেট সরকারি কলেজ এবং সিলেট মহিলা কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা ক্ষেত্রে সুনাম কুড়িয়েছেন।
প্রফেসর তাহমিনা আক্তারকে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে স্বাগত জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ শিক্ষাঙ্গনের বিভিন্ন মহল তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি দায়িত্ব গ্রহণ করে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও আধুনিক জ্ঞানচর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।