শাহাবাজপুর ইউনিয়নের বড়াইল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১২ (বারো) বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা।
১।অদ্য ১৫ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ লাতু বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন ৪নং শাহাবাজপুর ইউনিয়নের বড়াইল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১২ (বারো) বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা।
২। এছাড়াও গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন ৫নং শাহাবাজপুর ইউনিয়নের বাতামোড়ল চা বাগান নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায়
১৫৬ (একশত ছাপান্ন) প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১১,৭০০/- (এগারো হাজার সাতশত) টাকা।
৩। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী
পরিচালক (অধিনায়ক)
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)