বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন করে বিয়ানীবাজার প্রেস ক্লাব। রোববার দিনব্যাপী নীতি নৈতিকতা, বস্তুনিষ্টতা ও বনিয়াদি প্রশিক্ষণ এ কর্মশালায় জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়া গণ মাধ্যমের সাংবাদিকরা এ কর্মশালায় অংশ নেন।
আয়োজিত কর্মশালায় সার্বিক সহযোগিতা করেছে বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন ও বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন যুগান্তর সিলেট ব্যুরো সংগ্রাম সিংহ, সিলেটের ডাকের সিনিয়র প্রতিবেদক কাউসার চৌধুরী ও এখন টিভির সিনিয়র রিপোর্টার সিলেট ব্যুরো গোলাজার আহমদ। সময়ের আবর্তে গণমাধ্যমের বিবর্তন, আইনী নানা প্রতিবন্ধকতা মোকাবেলায় সাংবাদিকদের করণীয় এবং বেসিক সাংবাদিকতার গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালা সমাপনী অনুষ্ঠানে বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান, রাজনীতিবিদ এড জাহিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুগান্তর ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিলেটের ডাকের সিনিয়র প্রতিবেদক কাউসার চৌধুরী, এখন টিভির সিলেট ব্যুরো গোলজার আহমদ।
সাংবাদিকরা সমাজের দর্পন এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ব জানিয়ে অতিথিরা বলেন, এদেশের মানুষের চোখ, কান হচ্ছে গণ মাধ্যম।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মানা সম্মানা স্মারক এবং অংশগ্রহণকারি প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।